• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

পুলিশ-এমপি লিটন সমর্থকদের মধ্যে সংঘর্ষ

liton1444848987গাইবান্ধা: গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে থেকে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে নেওয়ার সময় লিটন সমর্থক ও পুলিশ সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টা ৪০ মিনিটে গাইবান্ধা ডিবি কার্যালয়ে থেকে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্য লিটনকে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তার সমর্থিত কিছু লোক পুলিশের উপর হামলায় চালায়। এ সময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার আত্মীয়ের বাসা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বৃহস্পতিবার ভোর ৬টায় গাইবান্ধা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ