• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ নিয়ে বিপাকে জিআরপি থানা

Death Body Picদিনাজপুর প্রতিনিধি : সম্প্রতি দিনাজপুরে রেলপথের পাশে পড়ে থাকা অজ্ঞাত লাশের ভীড় বৃদ্ধি পেয়েছে। পুলিশ নাম পরিচয় বিহীন এসব অজ্ঞাত লাশ নিয়ে বিপাকে পড়েছে জিআরপি থানা কর্তৃপক্ষ। গত কয়েক দিনে বৃহত্তর দিনাজপুর রেলপথের পৃথক স্থান থেকে কয়েকটি লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
দিনাজপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, গত বুধবার পঞ্চগড় জেলার আটোয়ারী থানার কিসমতপুর  রেল ব্রীজের কাছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায়। এই লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ। অজ্ঞাতনামা লাশের মৃত্যুর সঠিক কারন উৎঘাটন করতে পারছে না পুলিশ। ট্রেন থেকে পড়ে নাকি কেউ ধাক্কা মেরে তাদেরকে হত্যা করেছে এ নিয়ে পুলিশ সন্ধিহান।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, গত ১২  সেপ্টেম্বর ফুলবাড়ীতে রেললাইনের পাশে ১৮ বছরের একজন যুবককে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে সব শেষে পুনরায় দিমেক হাসপাতালে চিকিৎসা দেয়ার পর মৃত্যুবরন করে। এই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। ইতিপূর্বেও দু’টি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।
পুলিশের একটি সূত্র দাবি করেছে সঠিক তদন্ত হলে অজ্ঞাতনামা এসব লাশের পরিচয় পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ