• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ীতে দূর্বৃত্তের হাতে ভ্যান চালক নিহত

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেজাই মোড়ে ইজি ভ্যান চালক পরিমল চন্দ্র বর্মণ (২৫) কে দূর্বৃত্তরা হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যান। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ী ইউপির নবগ্রামের অমল চন্দ্রের পুত্র শ্রী পরিমল চন্দ্র বর্মণ গত ১৪ই অক্টোবর বিকেল ৪টায় ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে যান। রাত্রিতে পরিমল চন্দ্র আর বাড়িতে ফিরে আসেন নাই। সকাল ৭টায় স্থানীয় জনগণ দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের উত্তর দিকে ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকা দেখে তার বাড়িতে খবর দিলে তার পিতা অমল চন্দ্র পুত্রের লাশ দেখে সনাক্ত করেন। এ সময় স্থানীয় জনগণ ফুলবাড়ী থানায় খবর দিলে তাৎক্ষণিক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থানে যান এবং লাশ উদ্ধার করে সকাল ১০টায় দিনাজপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন। এদিকে ইউপি চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান দূর্বৃত্তরা রাতের কোন এক সময় পরিমল চন্দ্র বর্মণ বাড়িতে ফেরার পথে রাস্তায় আটক করে হত্যা করতে পারে। তবে কারা হত্যা করেছে তদন্ত না করা পর্যন্ত কিছুই বলা যাবে না। নিহত পরিমল চন্দ্র বর্মণের মাতা শ্রী সুদেবী সাংবাদিকদেরকে বলেন আমি আমার পুত্র হত্যার বিচার চাই।  অন্যদিকে এলাকাবাসী বলছে পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আইন শৃঙ্খলা রক্ষার্থে ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কের পেট্রোল ডিউটিতে ছিলেন ফুলবাড়ী থানার এ এস আই মোঃ আনোয়ারুল ইসলাম।
এই হত্যার বিষয়ে গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান সাংবাদিকদেরকে কোন বিষয়ে তথ্য দিতে পারব না। যেখানে জবাব দেওয়ার প্রয়োজন সেখানে জবাব দিব। ফুলবাড়ী থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বর্তমান চুরি, ডাকাতি, হত্যা আশংকা জনক হারে বেড়ে গেছে। সাধারণ মানুষ আতংকে রয়েছে। তবে এই পরিত্রাণ পেতে ফুলবাড়ীর সুধিজন, রাজনৈতিকনেতৃ বৃন্দ পুলিশ প্রশাসনের রদবদল চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ