• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮’র নিচে মেয়েদের বিয়ে নয়- চুমকি

63836_1ঢাকা: ১৮’র নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না বলে ফের জানিয়ে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এফডিসিতে শনিবার দুপুরে ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক উন্মুক্ত সংলাপে তিনি এ তথ্য জানান।

জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম, উন্নয়ন সেবা সংগঠন, ইন্টারনেশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ইসলামিক রিলিফ ও ডিবেট ফর ডেমোক্রেসি এ উন্মুক্ত সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহেমেদ চৌধুরী কিরণ।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুর সুরক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সামাজিক কারণে শিশু বঞ্চনার শিকার হয়। নির্যাতনের শিকার হয়। তাই দারিদ্র্য যত কম, শিশু নির্যাতন তত কমবে।

শিশুদের উদ্দেশে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, তোমরা সাহস ও ক্ষমতা নিয়ে নির্যাতন, শিশুশ্রম ও বাল্যবিবাহের বিরুদ্ধে বলবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, যারা মায়ের পেটেও শিশুদের নিরাপদ রাখে না আমরাও তাদের নিরাপদ রাখবো না।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ