• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাওয়াইয়া শিল্পী দল ভারতে

Kurigram-Bhupati-Vusan-Borma-Pic-22.10.15কুড়িগ্রাম : উত্তর বাংলার প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভাওয়াইয়া ভাস্কর নামে খ্যাত ভুপতি ভুষণ বর্মা তিন সদস্যের একটি দল নিয়ে ২টি পৃথক অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশনের জন্য ভারতে গেছেন।

ভাওয়াইয়া গানের এ দলটি গতকাল বৃহস্পতিবার বুড়িমারী স্থল বন্দর হয়ে কুচবিহার জেলার মাথাভাঙ্গা মহুকুমার শিবমেলায় ৫ম আঈ ভান্ডানী পুজা উৎযাপন উপলক্ষ্যে ২৩ থেকে ২৫ অক্টোবর ৩ দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবে যোগ দিবেন।

তার সফর সঙ্গি অপর শিল্পীরা হলেন, রংপুরের রেবেকা সুলতানা ফেন্সী ও নীলফামারীর সজিতা রায়।

অন্যদিকে, ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন স্বরণে কলকাতাস্থ বাংলাদেশ দুতাবাস ও আব্বাস উদ্দিন স্বরণ সমিতির যৌথ আয়োজনে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী দুতাবাস চত্বরে অনুষ্ঠিত আব্বাস উদ্দিন মেলায় তারা গান পরিবেশন করবেন। সেখানে আব্বাস উদ্দিনের নাতনী বিশিষ্ট শিল্পী ও গবেষক ড.নাশিদ কামালকেও আমন্ত্রন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ