• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার আইএসের

isis1445686792সিসি ডেস্ক : পুরান ঢাকার হোসেনি দালানের সামনে মহররম উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ তথ্য জানিয়েছে।

তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনি দালানের সামনে শুক্রবার রাতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। রাত ১টা ৫৫ মিনিটে হঠাৎ পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় নিহত হয় সানজু (১৮) নামে এক যুবক। আহত হয় প্রায় একশজন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর আগে চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল আছে রয়েছে বলে জানিয়েছে র‌্যাব ।

শুক্রবার রাতে এ হামলা চালানো হলেও তাৎক্ষণিক কেউ এর দায় স্বীকার করেনি। তবে শনিবার বিকেলে এনটিটিস তাদের ওয়েবসাইটে দাবি করেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর এবং চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলশান ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর আলোচনায় আসে সাইট। ওই সময় হত্যাকাণ্ডে আইএস জড়িত ও তারা দায় স্বীকার করেছে বলে সংবাদ প্রকাশ করে বেসরকারি গোয়েন্দা সংস্থার সহযোগী এই প্রতিষ্ঠান। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আইএসের এ দায় স্বীকারের বিষয়ে সাইটের সহপ্রতিষ্ঠাতা রিটা কাৎজের কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি এ ব্যাপারে কোনো  সূত্র দিতে পারেননি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ