• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন খেলায় মেতে উঠেছেন খালেদা : হাছান মাহমুদ

হাছানঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করে নতুন খেলায় মেতে উঠেছেন, বিদেশিদের ওপর হামলা এবং তাজিয়া মিছিলে বোমা হামলা এরই অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজনে তাজিয়া মিছিলে বোমা হামলার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং দেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় বিএনপি–জামায়াতের পৃষ্ঠ-পোশকতায় এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের সময় বিএনপি-জামায়াত পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এ বছরের গোড়ার দিকে একই কায়দায় মানুষ হত্যা করেছে। এসব ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড চালিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন আবার নতুন ষড়যন্ত্র করে গার্মেন্টস, বিদেশি বিনিয়োগ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হচ্ছে বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলা।

আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু

 

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ