• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাইপাসে সড়ক দূঘটনায় আহত ৩

WIN_20151025_121310সিসি নিউজ: সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের খালেক পেট্রোল পাম্পের সামনে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৫টি ট্রাককে ধাক্কা দিলে ৩ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ রোববার দুপুরে ওই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে আসা একটি লোকাল বাস চট্ট-মেট্রো-জ-০৫০০৪১ খালেক পেট্রোল পাম্পের নিকট এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রলিকে আঘাত করে। তারপর পরেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৫টি ট্রাককে পরপর ধাক্কা দেয়। এ সময় ট্রলি চালক শহরের কয়ানিজপাড়ার  মোমিনুল (৩০), হেলপার নুরুজ্জামান (২২) ও অজ্ঞাত নামা একজন আহত হয়। এদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হেলপার নুরুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বাসটিকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ