• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ সতর্কতা

????????????????????????????????????

সিসি নিউজ: ঢাকা হযরত শাহজালাল (রহ.) ও সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির পর এবার সৈয়দপুর বিমানবন্দরেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকাল থেকে বিমানবন্দরের ভেতর কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরে আগে থেকেই নিরাপত্তার ব্যাপারে তেমন বেশি কড়াকড়ি ছিল না। কিন্তু আজ সকাল থেকে কোনো দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বিমানবন্দরের ভেতরে প্রবেশের অনুমতি নেই এমন কোনো প্রশাসনিক কর্মকর্তাকেও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

সূত্র আরো জানায়, আজ  সোমবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সংশ্লিষ্ট সকল বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক  শাহিন আহমেদ বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে আগে থেকেই নিরাপত্তা কড়াকড়ি ছিল। তবে আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সকলকে আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ