• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির ৪৪ নেতাকর্মী জেলহাজতে

গ্রেফতারব্রাহ্মণবাড়িয়া : জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে জেলা বিএনপির ৪৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ মো. কাউছার তাদের মধ্যে ৪৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে অসুস্থতার কারণে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুল ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত।
বিস্ফোরক, হরতালে নাশকতা, পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনসহ ১৩টি মামলায় জেলা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদল আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি রাশেদ কবির আকন্দসহ ৪৬ নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত ৪৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম মাসুদ জানান, পুরো ঘটনা সাজানো এবং পরিকল্পিত। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ খান মাসুম জানান, আসামিরা জানমালসহ নাশকতার কাজে জড়িত ছিল। তাই বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ