• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

সৃজনশীল বাতিলের দাবীতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

Manabbandhan Pic.30-10-15দিনাজপুর প্রতিনিধি : “ মানি না, মানব না, ৭টি সৃজনশীল লিখব না” এ দাবীতে দিনাজপুরে জেলা শিক্ষার্থীবৃন্দ ব্যানারে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানবন্ধন কর্মসুচী করে। এতে নেতৃত্ব দেয় জেলা শিক্ষার্থীদের আহবায়ক  মো. ফরহাদ রেজা।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষার্থীদের যুগ্ম আহবায়ক আবু কায়ছার, মো. রফিক, শিয়াব রাফসান, আবু হাসান খালিদ প্রমুখ।
মানববন্ধন পুর্ব সমাবেশে বক্তারা বলেন, আমরা অবাক হই, খুজে পাই না কোন কুল কিনারা, ২ ঘন্টায় ৭টি সৃজনশীল উত্তর লিখবে কিভাবে। এতো অল্প সময়ে আমারদের পক্ষে ৭টি সৃজনশীল লিখা কষ্টসাধ্য।  এতো অল্প সময়ে সর্বোচ্চ ২/৩টি সৃজনশীল প্রশ্নের উত্তল লিখা যায়। পরে চলে পৃষ্টা পুরন করা অযৌক্তিক-নিষ্ঠুর প্রতিযোগিতা। তাই ৭টি সৃজনশীল লিখা আমাদের পক্ষে সম্ভব নয়। সমাবেশে বক্তারা বলেন, আমাদের উপর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় বার বার পরিবর্তন বন্ধ না করলে তারা আরো বৃহৎ আন্দোলন যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ