• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বাল্য বিয়ে ঠেকালেন ইউএনও

ভ্রাম্যমান-আদালতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাল্য বিয়ে প্রতিরোধ করলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার। ভ্রাম্যমান আদালতের অভিযানে  বাল্য বিয়ের আসর থেকে পালিয়ে গেলো বর সহ সকল অভিভাবক ও নিকাহ রেজিষ্টার। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কামারপাড়া গ্রামে।

ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, টুপামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপাড়া গ্রামের একরামুল হকের সপ্তম শ্রেনীতে পড়ুয়া মেয়ে রেখা আক্তার (১৪) এর সাথে পার্শ¦বর্তী ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মিঠুন মিয়া (১৮)’র সাথে বাল্য বিয়ের আয়োজন চলছে। ইতিমধ্যে বরযাত্রী কনের বাড়িতে চলে এসেছে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে নীলফামারী থানা থেকে এসআই তপন কুমার রায় এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে। পুলিশ পৌছার আগেই কোনভাবে খবর পেয়ে কনের বাড়ির সকল লোকজন ও বর সহ বরযাত্রীরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে।

এ ব্যাপারে টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত ফকির শাহ জানান, তার এলাকায় বাল্য বিয়ে হচ্ছে সেটি তার জানা ছিল না। ঘটনাস্থলে এসে জানতে পেরেছি ছেলে ও মেয়ের দুইজনেরই বিয়ের বয়স হয়নি। তাই বাল্য বিয়েটি বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে নীলফামারীর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবেত আলী বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ