• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগের জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার

OSSAMINI-UDDAN1446382795ঢাকা : জেলহত্যা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়। সোমবারের এ জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূ্ত্রে জানা যায়, রোববার বিকেলে সেনাবাহিনীর সদস্যরা এসে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ডগ স্কোয়াড দিয়ে উদ্যানের জনসভাস্থল ও এর আশপাশ পর্যবেক্ষণ করেন। এছাড়া মেটাল ডিটেক্টর, বোম্ব ডিস্পোজাল ইউনিটও সেখানে পর্যবেক্ষণ করেছে।

সেনাবাহিনী ছাড়া এসএসএফ, এনএসআইয়ের সদস্যরা প্রতিটি পয়েন্ট গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

এদিকে জেলহত্যা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাহলে তার পরিণতি ভয়াবহ হবে বলে উল্লেখ করেছেন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার বিকেলে জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগের জনসভায় এ ধরনের কোনো শঙ্কা নেই। কারণ আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মী আগামীকাল এখানে আসবে। এ জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এখানে যদি কেউ নাশকতামূলক কর্মকাণ্ড করার চিন্তাভাবনা করে তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা তারা নিজেরাও উপলব্ধি করতে পারবে না।

আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকলের পাশাপাশি বাড়তি নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সব টিমের সদস্যরা। এ ছাড়াও পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও নজরদারী করবে।

নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, জনসভাস্থল ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের নজরদারী থাকবে। সভায় আগতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সভায় আগতদের মিছিল ঘিরে কোন নাশকতার ঘটনা না ঘটে সেদিকেও নজরদারী রাখবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে ট্রাফিকের বিষয়টিও নজরদারীতে রাখা হবে যাতে কারও ভোগান্তি না হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ