• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

‘বিচার হয় না বলেই দীপনের বাবা বিচার চাননি’

64719_1ঢাকা: এদেশে লেখক-সাংবাদিক হত্যার বিচার হয়নি বলে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক হতাশা প্রকাশ করে  ছেলে হত্যার বিচার চাননি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, অসম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যমসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ সালের মতো বাংলাদেশে এখন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এই হত্যাকা-ের কোনোটির এখন পর্যন্ত বিচার হয়নি। এভাবে একটা দেশ চলতে পারে না। বিচারহীনতার কারণে দীপনের বাবাও বলেছেন, ‘আর বিচার চেয়ে কি লাভ হবে। আমি বিচার চাই না।’

এ সময় বক্তারা শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, লেখক তারেক রহিম ও রণদীপম বসুর ওপর হামলার তীব্র সমালোচনা করেন। তারা এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রকাশকদের নিরাপত্তা জোরদার করার দাবিতে মানববন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মেছবাহ উদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোস্তফা সেলিম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার  লোটন, দৈনিক খোলা কাগজের সম্পাদক জহুরুল ইসলাম টুকুসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ