• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

বরফ যুগের খোদাই করা পাথরের সন্ধান

pathor-620x330আন্তর্জাতিক ডেস্ক : বরফ যুগের কিছু খোদাই করা পাথরের সন্ধান পেয়েছেন ব্রিটেনের প্রত্নতাত্ত্বিকেরা । চ্যানেল আইল্যান্ডসের জার্সি দ্বীপে পাওয়া এসব পাথরখণ্ড বরফ যুগের শেষ সময়কার বলে ধারণা করা হচ্ছে,।আজ সোমবার বিবিসি অনলাইনের এর প্রতিবেদনে এ খবর দেয়া হয়।প্রতিবেদনে বলা হয়, পাথরের ওপর খোদাই করা যেসব চিহ্ন পাওয়া গেছে, সেগুলো অন্তত ১৪ হাজার বছরের পুরনো। প্রাচীনকালে লোকজন কীভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করত, এসব পাথর থেকে সে বিষয়ে একটা ধারণা পাওয়া যায় বলে বিজ্ঞানীরা বলছেন।
চ্যানেল আইল্যান্ডসে উদ্ধার করা পাথরের গায়ে আড়াআড়িভাবে দাগ কাটা। বিজ্ঞানীরা বলছেন, এসব পাথরখণ্ড থেকে যা ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত সেসব যদি সত্য হয়, তাহলে বলতে হবে বরফ গলে যাওয়ার পর তারাই প্রথম মানুষ যারা এত উত্তরে এসে বসবাস করতে শুরু করে।খোদাই করা এসব পাথরের ব্যাপারে বড় ধরনের কোনো মন্তব্য করার আগে প্রত্নতত্ত্ববিদরা এগুলো আরো ভালো করে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ