• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

মুসলিম বিদ্বেষ: এবার ফ্রান্সে কাবাব খেতে মানা!

KAVACIK’TA DONER PISIRMEYI BIR SANATA DONUSTUREN MEKANIN ADI BAYRAMOGLU DONER. OLDUKCA ILGI GOREN DONER, ODUN ATESINDE PISIRILIYOR VE LAVAS PIDENIN YANI SIRA BIRCOK MEZEYLE BIRLIKTE SERVIS EDILIYOR

KAVACIK’TA DONER PISIRMEYI BIR SANATA DONUSTUREN MEKANIN ADI BAYRAMOGLU DONER. OLDUKCA ILGI GOREN DONER, ODUN ATESINDE PISIRILIYOR VE LAVAS PIDENIN YANI SIRA BIRCOK MEZEYLE BIRLIKTE SERVIS EDILIYOR

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গরুর মাংস এবং মাংসজাত সব ধরনের খাবার নিয়ে নানা ধরনের নিষেধাজ্ঞায় যখন সারা বিশ্বে সমালোচনার ঝড়, তখন ইউরোপের দেশ ফ্রান্সে মাংসের কাবাব তৈরি ও খাওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছেন এক রাজনীতিক।

সোমবার ডেইলি সাবাহের এক সংবাদে বলা হয়েছে, মুসলিমবিদ্বেষী ওই ফ্রেঞ্চ রাজনীতিক দেশটির একটি শহরের মেয়র। রবার্ট ম্যানার্ড নামের ওই ব্যক্তি মনে করেন, কাবার মধ্যপ্রাচ্যের খাবার! এটি ফ্রান্সের ‘মূল্যবোধ’র সাথে নাকি যায় না।

ফলে তিনি তার শহর বেইজিয়ারে কাবাব বিক্রি এবং কাবার তৈরি করা রেস্টুরেন্টের অনুমোদন বন্ধ করতে ‘যুদ্ধ’ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ম্যানারড মনে করেন, তার শহরে অভিবাসীদের (মুসলিম) আর কাবাব বিক্রি করা রেস্টুরেন্টের সংখ্যা ‘খুব বেশি’ হয়ে গেছে। সামাজিক মাধ্যমে তার এমন উদ্যোগের সমালোচনার জবাবে এই মেয়র বলেছেন, “আমি আমার বেইজিয়ারকে কাবাবের রাজধানী হতে দিতে পারি না।”

গত সেপ্টম্বরে এই ব্যক্তি স্থানীয় একটি শরনার্থী ক্যাম্পে গিয়ে “তোমরা এখানে স্বাগত নও” বলে সংবাদ শিরোনাম হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ