• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

BNP Pic. 03-11-15দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি মো. আফজাল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ও আবু আনোয়ার সাদাত সাগর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, সদর  উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকাররম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি ও শংকরপুর ইউপি চেয়ারম্যান মো. মোকাররম  হোসেন, সাংগঠনিক সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, শশরা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, কোতয়ালী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, দিনাজপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল নিশাত, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, কোতয়ালী বিএনপির কোষাধ্যক্ষ মো. আইনুল হক,দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, প্রচার দম্পাদক মো. জুলফিকার আলীসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম ডাল্টন, সাধারণ মো. আব্দুল বারী, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজিবুল ইসলাম, আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, কমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, পৌর বিএনপি ১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্চুর হোসেন রতন, কোতায়ালী বিএনপির সদস্য মো. শামিম, রবিউল ইসলাম মনি, সোহান আহম্মেদ এলিন, আরাফাত হোসেনসহ কোতয়ালী ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্য প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আউলিয়াপুর ইউনিয়নের বর্তমান সভাপতি মো. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ২৩১ ভোট পেয়ে মো. আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৮৩ ভোট পেয়ে আবু আনোয়ার সাদাত সাগর নির্বাচিত হয়েছেন। ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৪ কাউন্সিলর তাদের ভোট প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ