• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাবেলা হত্যা : মতিন ৮ দিনের রিমান্ডে

Arrest801446713272ঢাকা : ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জিহাদ হোসেন মতিনকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড দেন।

সূত্রে জানা যায়, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাড্ডার প্রাক্তন ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে বুধবার রাত ১টার দিকে যশোরের বেনাপোল বাজার থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়।

সিজার হত্যায় জড়িত সন্দেহে এর আগে আরো চারজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের মধ্যে রাসেল নামের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর তাবেলা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামি চাকতি রাসেল ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২ নভেম্বর দায় স্বীকার করে গ্রেফতারকৃত আসামি সাখাওয়াত হোসেন শরীফ ঢাকার সিএমএম  আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

১ নভেম্বর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল। ২৬ অক্টোবর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শ্যুটার রুবেল।

এ মামলায় ২৬ অক্টোবর গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে আট দিন করে রিমান্ডে নেওয়া হয়। ওই দিন শ্যুটার রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৬ অক্টোবর রিমান্ডে নেওয়া তিনজন হলেন  ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরীফ।

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৫ অক্টোবর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাবেলা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রাজধানীর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ