• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাধবপুরে ডাকাতের হামলায় পুলিশ-সাংবাদিক আহত

আহতব্রাহ্মণবাড়িয়া: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদ ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ সংবাদ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. মনির হোসেন জানান, মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান ওসি।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ কান্তি ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন।

তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ