• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

পুলিশের পিস্তল নিয়ে উধাও মাদকের আসামি

উধাওজামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশের পিস্তল নিয়ে পালিয়েছে হাফিজুর রহমান হাবু নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। পরে পুলিশ ৩ ঘণ্টা পর একটি বাদাম খেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করলেও আসামি হাবুকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, শনিবার সকালে সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের চর পোঘলদিঘা গ্রামে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান হাবুকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় হাবুকে ধরার চেষ্টাকালে এসআই সাঈদের পিস্তল নিয়ে সে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরবর্তী চর গুজাবাড়ি গ্রামের একটি বাদাম খেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে।

জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ