সিসি নিউজ: সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে ভুলু (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ভুলু শহরের মিস্ত্রিপাড়ার নবীনগর মহল্লার আব্দুর রাজ্জাকের পুত্র। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে ভুলুর শয়ন কক্ষে।
থানায় নিহতের মা জোলেখা জানায়, ঢাকায় পেট্রোল পাম্পের গাড়ী চালক ছিল ভুলু। গত শুক্রবার বাসায় আসে। এরপর শহরের গোলাহাটে অন্ত:সত্ত্বা স্ত্রীকে দেখার জন্য শ্বশুড় বাড়ীতে যায়। রোববার রাতে ফিরেও আসে। আজ সকালে মোবাইল ফোনে কারো সাথে কথা বলতে দেখে আমি পাশের বাসায় যাই। এরপর ফিরে এসে দেখি গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে জানান, পুত্রবধু কিংবা তার পরিবারের সাথে কোন রকম বিরোধ নেই।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।