• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে অসহায় শিশুদের মাঝে উপকরণ বিতরণ

Copy-2-of-ub-9সিসি নিউজ: অভাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে সোমবার সকালে (৯ নবেম্বর) শীতকালিন স্লীপিং কীট্স ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব ঢাকার সহযোগীতায় রোটারী ক্লাব সৈয়দপুরের উদ্যোগে এসব মূল্যবান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে বালিশ, মশারী, কম্বল, টি শার্ট, স্কুল ব্যাগ, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ফুল শার্ট, বেডশিট, একজোড়া স্যান্ডেলসহ ১৬টি আইটেমের সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাইকেল ফোষ্টারের নেতৃত্বে কেনাডা থেকে আগত ৭ জন বিদেশী ভলেন্টিয়ার এসব বিতরনে সহযোগীতা করেন।

নীলফামারীর সৈয়দপুর শহরের জিআরপি পুলিশ ক্লাব চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও রোটারী ক্লাব সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব শরীফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কোষাধ্যক্ষ ডা. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান আলহাজ্ব তসলিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ