• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরের বিএনপি নেতা আশরাফুল আলম আর নেই

BNP Leader Death Ashraful Alam Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. আশরাফুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহে—– রাজেউন)। তিনি সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভারতের বেঙ্গালোরের কলম্বিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনী সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মরহুম আলহাজ্ব আশরাফুল আলম ১৯৫৬ সালে দিনাজপুর শহরের রামনগর এলাকায় পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আনিছুর রহমান ও মাতা মরহুম আফরোজা বেগম। তাঁর স্ত্রী শবনম আলম ও একমাত্র ছেলে মো. শরিফুল আলম দুর্জয়। তাঁর ছোট দু’ভাই মো. রাজিউর রহমান বুলু ও আফজালুর রহমান লিটন ও একমাত্র বোন নুর-এ-নার্গিস নিপু।
মরহুম আলহাজ্ব মো. আশরাফুল আলম ১৯৯১ সালে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন। এর পর বিভিন্ন দায়িত্ব পালন করে ২০০২ সাল হতে ২০০৬ সালের আগষ্ট মাস পর্যন্ত তিনি যোগ্যতা ও দক্ষতার সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আলহাজ্ব মো. আশরাফুল আলমের মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের শোক:
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশরাফুল আলমের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে দল এক ত্যাগী ও সাহসী নেতাকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিচারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
জেলা বিএনপির সভাপতি: আশরাফুল আলমের মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন, তিনি একজন অদম্য সাহসী ও ত্যাগী নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা দীর্ঘদিন তার সাথে কাজ করেছি। তাঁরমত সাহসী ও ধৈর্যশীল নেতা আর পাওয়া যাবে না। তিনি কখনো মৃত্যুকে ভয় করতেন না। মরহুম আশরাফুল আলম শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন। শোক বার্তায় লুৎফর রহমান মিন্টু তাঁর মরহুমের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

দিনাজপুর পৌরসভার মেয়র:
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশরাফুল আলমের মৃত্যুতে দিনাজপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খানসামা উপজেলা চেয়ারম্যান:
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আশরাফুল আলমের মৃত্যুতে খানসামা উপজেলা চেয়ারম্যান ও বিএনপির খানসামা উপজেলা শাখার সভাপতি মো. সহিদুজ্জামান শাহ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল এক সাহসী নেতাকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া আলহাজ্ব মো. আশরাফুল আলমের মৃত্যুতে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি এ্যাড. আনিসুর রহমান চৌধুরী, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, খালেকুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মুকসেদ আলী মঙ্গলীয়া, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মো. ফয়সাল হাবিব সুমন, সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ উদ্দিনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ