• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রায় দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১

আটকসিসি নিউজ :  সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধির চন্দ্র শীল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার  বিকেলে র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর র ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই সংখ্যক জাল টাকাসহ সুধিরকে আটক করা হয়। আটককৃত সুধির দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই এলাকার দোয়ানিয়াপাড়া গ্রামের মৃত উপেন চন্দ্র শীলের ছেলে।

র‌্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ১৪৬টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।  চক্রের একজনকে আটক করা হলেও বাকীদের আটক করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
রাতে আটক সুধিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ