• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে আন্তঃ বিভাগীয় ডাকাত গ্রেপ্তার

Rajarhat Kurigram News Pic-12-11-2015রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে আন্তঃ বিভাগীয় চুরি-ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী আব্দুস সালাম (৪০) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজারহাট থানার এস আই তপন কুমারের নেতৃত্বে একদল পুলিশ ছিনাই ইউপির বড়গ্রাম এলাকার উমর আলীর পুত্র কুখ্যাত চোর আব্দুস সালাম (৪০) কে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম একজন আন্তঃ বিভাগীয় কুখ্যাত চোর। সম্প্রতি অত্র উপজেলায় কয়েকটি চুরির ঘটনার পর থেকে সে পুলিশের গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থান পরিবর্তন করে আসছিল এবং তার বিরুদ্ধে রাজারহাট থানায় চুরি-ডাকাতি, হত্যা চেষ্টাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃত আব্দুস সালামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আব্দুস সালামকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ