• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

কুনিও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩

আটকচাঁপাইনবাবগঞ্জ : রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত সবার বাড়ি রংপুরে।

বৃহস্পতিবার রাতে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নয়াগলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন, হোসেন রুবেল ওরফে কালা রুবেল এবং কাজল চন্দ্র বর্মন ওরফে ভরসা কাজল।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভালবার ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ