• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

কুড়িগ্রামে ছেলের দায়ের কোপে বাবা নিহত

নিহতকুড়িগ্রাম  প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ছেলের রামদায়ের কোপে বাবা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা শহরের কলেজ পাড়ার বাসিন্দা আবুল কাশেম সরদার (৬৫) শহীদ মিনার এলাকার চেম্বার থেকে মোটরসাইকেলে করে কলেজ পাড়ার বাড়িতে ফিরছিলেন। এ সময় তার ছেলে সজীব (২৮) অপর একটি মোটরসাইকেলে তার পিছু নেয়।

ইট ভাটার মালিক আবুল কাশেম শহরের লেদপট্রি এলাকায় পৌঁছলে সজীব পেছন থেকে রামদা দিয়ে কোপ মারে। এতে কাশেম সরদার মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সজীবকে ধরে পুলিশের কাছে দিয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক দ্বন্দ্বির জের ধরে এ ঘটনা ঘটেছে। সজীবকে আটক করার কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ