• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ৪ জামায়াত নেতা গ্রেফতার

গ্রেফতারসিসি নিউজ: নীলফামারীতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী, মাদ্রাসার সুপার সহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার দুপুরে যৌথ বাহিনির কম্বিং অপারেশনের সদস্যরা সাদা পোষাকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কাজী মফিজুর রহমান (৫৫), একই উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াত নেতা মোজাম্মেল হোসেন (৪৬), কিশোরগঞ্জ উপজেলা জামায়াত নেতা মনোয়ার হোসেন (৫৪) ও মুসা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু তাওয়াফ (৩৫)। দুপুরে সাদা পোষাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনির সদস্যরা কৈমারী বাজার থেকে কাজী মফিজুর রহমান, টেঙ্গনমারী বাজার থেকে মোজাম্মেল হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শহরের নিজ দোকান থেকে মনোয়ার হোসেন ও কিশোরগঞ্জ কেশবা ফাজিল মাদ্রাসার জেডিসি পরীক্ষা কেন্দ্র চত্তর থেকে সুপার মাওঃ আবু তাওয়াফ কে গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ