• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

লাশদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটি ধান ক্ষেত থেকে আব্দুল হাকিম (৩২) নামে এক  অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৩নং মুর্শিদহাট ইউনিয়নের নেংড়া কালী গ্রামের জালগাও ব্রিজ সংলগ্ন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হাকিম নেংড়া কালী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
স্থানীয় এলাবাসী সকালে ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে  বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল হক প্রধান, ইউপি চেয়ারম্যান মো. জাফরুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে আব্দুল হাকিম নাইট কোচের ভাড়া ধরতে ইঞ্জিন চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়েছিল। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশের মাথায় বড় ধরনের আঘাত রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল হক প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ