সিসি নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ সহায়তায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল রোমানা (১৪)। রোমানা শালখুরিয়া ইউনিয়নের কুড়াহার গ্রামের আমজাদ হোসেনের কন্যা এবং দলার দরগা আলিম মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যায় বাল্যবিয়ের এমন খবর পেয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে হাজির হন। এসময় স্থানীয় লোকদের নিয়ে মেয়ের পিতা-মাতাকে বাল্য বিয়ের কুফল সর্ম্পকে বুঝালে তারা বিয়ে দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় । এতে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল রোমানা।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ওেসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসচেতনার মাধ্যমে বিয়েটি বন্ধ করতে সক্ষম হই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাল্যবিয়ের এমন সংবাদ পেলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং বাল্যবিয়ের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।