• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :

প্যারিস হামলার পর সিঙ্গাপুরে সতর্কতা জারি

indexআন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার পর শনিবার সিঙ্গাপুরে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারের ওই সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ১৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম এক বিবৃতিতে বলেছেন,‘ওই হামলা এই ইঙ্গিত দেয় যে, কোনো দেশই আর সুরক্ষিত নয়, যতই নিরাপত্তা জোরদার করা হউক না কেন।’ ওই বিবৃতিতে আরো বলা হয়েছে,‘আজ (শনিবার) থেকে সিঙ্গাপুরে সতর্ক অবস্থা জারি করা হল। আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছি। দেশের সীমান্ত অঞ্চলগুলোতেও নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।’

এর আগে দেশটির প্রধানমন্ত্রী লি হসিয়েন লুং এক ফেসবুক বার্তায় প্যারিস হামলায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ