• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শুক্রবার জোড় ইজতেমা শুরু

ইজতেমাসিসি নিউজ : টঙ্গী তুরাগ নদীর তীরে আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আগামী ২৪ নভেম্বর বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে চলতি বছরের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমায় প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ অনুসারি অংশ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সদস্য মাওলানা গিয়াস উদ্দিন। তিনি জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব ইজতেমা ফের শুরু হয়ে ১৭ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, ২০ নভেম্বর থেকে টঙ্গীতে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা উপলক্ষে মুসল্লীদের নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও তার আশপাশ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ