• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিজয় দিবসের দুই নাটক নিয়ে আবুল হায়াত

আবুল হায়াতবিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত আসছে বিজয় দিবসে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নতুন দুটি নাটক নিয়ে দর্শকের মাঝে হাজির হচ্ছেন। দুটি নাটকের মধ্যে একটির নির্মাণ শেষ। আরেকটি নির্মাণ করবেন আসছে সপ্তাহে। রাবেয়া খাতুনের ছোটগল্প ‘গণকবর’ অবলম্বনে আবুল হায়াত নির্মাণ করেছেন বিজয় দিবসের বিশেষ নাটক ‘শিউল-কথা’। মুক্তিযুদ্ধে নারীরা নানাভাবে নির্যাতিত হয়েছে এটা সবারই জানা। কিন্তু মেয়ে শিশুরাও যে নানানভাবে নির্যাতিত হয়েছে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘শিউল-কথা’ নাটকে। আবুল হায়াত বলেন, নাটকে শিউলী চরিত্রে তরী নামের ছোট্ট একটি মেয়ে অসাধারণ অভিনয় করেছে। মূলগল্প ‘গণকবর’ থেকে আমিই নাট্যরূপ করে চেষ্টা করেছি গল্পটিকে যথাযথভাবে তুলে ধরার জন্য। নাজনীন হাসান চুমকী, আবদুল্লাহ রানা, খ ম হারুন সবাই নিজেদের চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। আমি নিজে কাজটি নিয়ে বেশ তৃপ্ত। আশা করি দর্শক মুক্তিযুদ্ধের আরেকটি দিক সম্পর্কে নতুন করে জানবে। আবুল হায়াত জানান, আসছে বিজয় দিবসে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ