• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাইসেলের কম দামের থ্রি-জি স্মার্টফোন

Alien_SX3bg_904547033প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ের চাহিদা মেটাতে মাইসেল নিয়ে এলো সাড়ে তিন ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লের আর্কষণীয় ও স্লিম ডিজাইন এবং কম দামের থ্রিজি স্মার্টফোন ‘এলিয়েন এসএক্স থ্রি’। হ্যান্ডসেটটির মূল্য মাত্র দুই হাজার ৬শ ৯৯ টাকা।

রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক গিগাহার্জ সিঙ্গেল কোর প্রসেসর সেটটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রঢেট কিটক্যাট ৪.৪.২। সেটটির রম ৫১২ এমবি ও র‍্যাম ২৫৬ এমবি। ১৪৫০ এমএএইচ লি-আয়োন ব্যাটারির এলিয়েন এসএক্স থ্রি সেটটির পিছনে দুই মেগাপিক্সেল সঙ্গে এলইডি ফ্লাশ ও সামনে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মাইসেলের ডিরেক্টর (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম জানান, দেশীও ব্র্যান্ড হিসেবে মাইসেল সবসময় দেশের সব গ্রাহকের হাতে অত্যাধুনিক ও যুগপোযোগী পণ্য পৌঁছে দিতে অঙ্গিকারবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে মাইসেল নিয়ে এসেছে সবচেয়ে কমদামের থ্রি-জি স্মার্ট ফোন এলিয়েন এসএক্স থ্রি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থ্রিজি নেটওয়ার্ক ও জিপিআরএস সুবিধা সম্বলিত এ সেটটিতে আরও রয়েছে ওয়াই-ফাই, প্রটেবল হটস্পট, ব্লটুথ ও এফএম রেডিও, এমপি থ্রি, এমপি ফোর, ফটো ভিউয়ার ও এডিটর, ডকুমেন্ট ভিউয়ার, ভয়েস মেমো এবং রেকর্ডার সুবিধা।

সেটটিকে আরও উন্নত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে গ্রাভিটি সেন্সর ও টিপি সেন্সর।

প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে আর্কষনীয় হেডফোন, চার্জার ও একটি স্ক্রিন প্রটেক্টর।

এলিয়েন এসএক্স থ্রি স্মার্টফোনটি পাওয়া যাবে নিকটস্থ যেকোনো মোবাইলের আউটলেটে। বিস্তারিত জানা যাবে মাইসেলের অফিসিয়াল ফেসবুক পেজের এই লিঙ্কে- www.facebook.com/MycellMobile ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ