• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

মৃত্যুসিসি নিউজ: বিদ্যুতের তারে জড়িয়ে উত্তম কুমার রায় নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামে। শিশুটি তৃতীয় শ্রেনীর ছাত্র এবং ওই গ্রামের কৃষক রঞ্জিত কুমার রায়ের ছেলে।
এলাকাবাসী জানায় কৃষক রঞ্জিত গত রবিবার তার বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ নেয়। ঘটনার দিন আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘরে থাকা বিদ্যুতের বেড সুইচ নাড়াচারা করতে গিয়ে শিশুটি জড়িয়ে যায়। তাকে সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনাটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ