• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দুদকের তদন্তকারীদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত

169948_1ঢাকা: বেসিক ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদে এ কথা বলেন তিনি।

তাহজিব আলম সিদ্দিকী বলেন, ‘এটি দিবালোকের মতো সত্য যে সর্ষেতে ভূত আছে। দুদকের যারা তদন্তের সাথে জড়িত, তাদের বিরুদ্ধেই তদন্ত করা উচিত। তারা কোনোরূপ প্রভাবিত হয়ে পর্ষদের চেয়ারম্যানকে মামলা থেকে বাদ দিয়েছে কি না সেটাও খতিয়ে দেখা উচিত। যদি বেসিক ব্যাংকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ডাকাতির মূল হোতাকে দুদক অভিযুক্ত করতে না পারে, তাহলে জনগণের এত অর্থ ব্যয় করে দুদকের মতো সংস্থাকে জিইয়ে রাখার যৌক্তিকতা কোথায়?

স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, যদি দুদক সত্যিই নখদন্তহীন হয়, তাহলে সান্ত্বনা সূচক এই দুর্নীতি মামলা তদন্তেরই বা কী প্রয়োজন ছিল? একটি কেলেঙ্কারি শুধু আরেকটি কেলেঙ্কারির জন্ম দিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ