• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

ডোমারে ডায়রিয়ায় আক্রান্ত ১ শিশুর মৃত্যু

মৃত্যুডোমার (নীলফামারী) প্রতিনিধি:  ডায়রিয়া আক্রান্ত হয়ে সাড়ে তিন বছরের শিশু কামরুজ্জামান ওরফে কাওছার আলীর মৃত্যুর ঘটনা নিয়ে চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ওই শিশুটির মৃত্যু ঘটে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
জানা যায় ডায়রিয়া আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের কৃষক শাহজাহান আলীর পরিবারের চার সদস্য ওই হাসপাতালে ভর্তি হয়। এরা হলো স্ত্রী করিমা(২৫) ও তার মেয়ে শারমিন(৫) সাড়ে তিন বছরের পুত্র কামরুজ্জামান ওরফে কাওছার আলী এবং সজিব(২)।এদের মধ্যে আজ বুধবার সকাল সোয়া ৭টায় মারা যায় কামরুজ্জামান ওরফে কাওছার আলী। কৃষক শাহজাহান আলী সাংবাদিকদের অভিযোগ করে বলেন ভর্তি হবার পর থেকে তার পরিবারের ডায়রিয়া আক্রান্তদের ঠিক মতো চিকিৎসা দেয়া হয়নি। এমনকি সরকারিভাবে স্যালাইনও সরবরাহ করা হয়নি। ডাক্তার ডেকেও পাওয়া যায়নি। ফলে তার শিশুপুত্রের মৃত্যু ঘটেঅ
অপর দিকে এই অভিযোগ অস্বীকার করে মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আরফিন সাংবাদিকদের বলেন একই পরিবারের চার জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হবার পর পরেই তাদের চিকিৎসা প্রদান করা হয়। সেই সাথে তাদের সার্বক্ষনিকভাবে নজরদারিতে রাখা হয়েছিল। যে শিশুটি মারা গেছে তার নিউমোনিয়া,জ্বর সহ ডায়রিয়া ছিল। তাকে কোন ভাবে স্যালাইন দেয়া যাচ্ছিল না। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার জন্য বলা হয়েছিল।কিন্তু পরিবারের লোকজন শিশৃটিকে রংপুর নিয়ে যায়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিরম্ব কুমার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ