সিসি নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের ১ম বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা-২০১৪ আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষায় মোট ১ হাজার ৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে অংশগ্রহণ করবে। সময়সূচী অনুযায়ী প্রতিদিন বেলা ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিবাবকগণের সহযোগিতা কামনা করছে।