সিসি নিউজ: সৈয়দপুরে বেসরকারিভাবে রেলওয়ে যাত্রীবাহী ক্যারেজ পুর্নবাসন কাজের চুক্তি স্বাক্ষর সম্পাদন হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়কের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে ওই চুক্তি স্বাক্ষর হয়। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানার কনফারেন্স রুমে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. নুর আহাম্মদ হোসেন ওই চুক্তির স্বাক্ষর সম্পাদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, রেলওয়ে কারখানা ওয়ার্কর্স ম্যানেজার (ডাব্লুএম) মোহাম্মদ খুদরত-ই-খুদা, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী মো. শফিকুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) সিদ্দিকুল আলম, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতা মোখছেদুল মেমিন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুর রাজ্জাক, রেলওয়ে শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম ও বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইতাশা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এনামুল হক।
এ চুক্তি স্বাক্ষর সম্পাদন অনুষ্ঠানে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইতাশা এন্টারপ্রাইজের পার্টনার (অংশীদার) মোছা. সামসুন্নাহার, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে প্রকল্প পরিচালক ও ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স ইতাশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এনামুল হক চুক্তিপত্রে স্বার করে এবং চুক্তিপত্র বিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পঞ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি এবং ৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ পূনর্বাসনের একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ২৫টি মিটার গেজ যাত্রীবাহী বগি পূনর্বাসনের কাজ হাতে নেয়া হয়। রাজশাহী’র মেসার্স ইতাশা এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এ পূনর্বাসন কাজ পেয়েছে। এ পূনর্বাসন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ রাখ ২৪ হাজার ৩শ’ ৪৫ টাকা। আগামী ২০১৭ সালের ৩১ মার্চ এ রেলওয়ে ক্যারেজ পূনর্বাসন কাজ সম্পন্ন হবে।