• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকা চৌধুরী ন্যায় বিচার পাননি : বিএনপি

বিএনপিঢাকা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায়বিচার পাননি বলে দাবি করেছে তার দল বিএনপি। ‘অপরাধ বিবেচনায় নয়, রাজনৈতিক বিবেচনায় রায় হয়েছে’ উল্লেখ করে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাউদ্দিন চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণে আদালতে যে সব দালিলিক প্রমাণ উপাস্থাপন করেছেন, তা বিবেচনায় নেওয়া হলে তিনি ন্যায়বিচার পেতেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ। এর ফলে সাকা চৌধুরীর দ- কার্যকরে আর কোন আইনি বাধা থাকল না। নিয়ম অনুযায়ী তিনি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দণ্ড কার্যকর করতে পারবে।

সংবাদ সম্মেলনে রিপন বলেন, ‘সালাউদ্দিন চৌধুরী বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে সব অভিযোগে আনা হয়েছে সে ব্যাপারে তিনি বারবার বলেছেন, এই সমস্ত কাজ তিনি করেননি। ওই সময়ে তিনি বাংলাদেশে ছিলেন না। এর স্বপক্ষে তিনি কিছু দালিলিক প্রমাণ দিয়েছেন। দেশের ও বিদেশের কিছু বিশিষ্ট ব্যক্তিকে তিনি স্বাক্ষী রেখেছিলেন। সেই স্বাক্ষীদের প্রত্যয়নপত্র উপস্থাপন করা হয়েছিল।’

বিএনপির মুখপাত্র বলেন, ‘আমরা মনে করি, সালাউদ্দিন কাদের চৌধুরী তার রাজনৈতিক পারসিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন। একজন ব্যক্তি হিসেবে তিনি মৌলিক ও মানবাধিকার পাননি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণে সচেষ্ট ছিলেন। আদালত যদি তার উত্থাপিত দালিলিক প্রমাণ ও স্বাক্ষী বিবেচনায় নিতেন এবং পরীক্ষা-নিরীক্ষা করতেন, তাহলে হয়তো তিনি ন্যায়বিচার পেতেন। তাকে ফাঁসির সম্মুখিন হতে হতো না।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন রিপন।

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। দলটির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরাও মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে। কিন্তু আমরা তখনই পর্যবেক্ষণ তুলে ধরেছিলাম, যখন বিচার স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে হয় না,  প্রশ্নবিদ্ধ হয়, আন্তর্জাতিক মানের হয়না। এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেরও প্রশ্ন রয়েছে। সেজন্য আমরা বলেছিলাম এটি মিট (সমন্বয়) করা সরকারের দায়িত্ব।’

রাজনৈতিক বিবেচনায় সালাউদ্দিন কাদের চৌধুরী রায় হয়েছে দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘একজন ব্যক্তির অপরাধ বিবেচনায় তার রায় হওয়া উচিত। রাজনৈতিক বিবেচনায় নয়। সাকা চৌধুরী ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতি তার কমিনমেন্ট ছিল। পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ ছিলেন তিনি। গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোশহীন ছিলেন। সরকারে বিপক্ষে তার কণ্ঠ সরব ছিল সব সময়।’

সরকার ও বিরোধীদলের নেতাদের জন্য আইনের বৈষম্য হচ্ছে জানিয়ে রিপন বলেন, ‘শিশু হত্যা চেষ্টার আসামি হয়েও সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে সংসদে অংশ নেওয়ার সুযোগ দিতে জামিন দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন সংসদ চলছিল। সংসদ বহাল থাকা অবস্থায় তিনি স্পিকারের বরাবর আবেদন করেছিলেন, যেন তাকে সংসদে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কিন্তু তাকে সেদিন সুযোগ দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবশ্যই স্পষ্ট হয়ে ওঠে। শাসকদলের জন্য এক ধরনের বিচার আর বিরোধীদলের জন্য এক ধরনের বিচার।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যার সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ