• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পৌরসভা বিলসহ মোট ৫টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

timthumb.phpসিসি নিউজ : দলীয় মনোনয়নে পৌর মেয়র নির্বাচনের বিধান রেখে সংসদে পাস হওয়া স্থানীয় সরকার (সংশোধন) বিলে  সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। পৌরসভা নির্বাচনে এখন আর কোনো বাধা থাকল না। আজ শনিবার জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ১৯ নভেম্বর রাতে স্থানীয় সরকার (সংশোধন) বিল-২০১৫ সংসদে পাস হয়। বিলটি পাস হওয়ায় এখন থেকে পৌরসভা নির্বাচনে শুধু মেয়ররাই দলীয়ভাবে মনোনীত প্রার্থী হতে পারবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আরও চারটি বিলে সই করেন। এগুলো চলতি অষ্টম অধিবেশনেই পাস হয়েছে।
রাষ্ট্রপতির সই করা অন্য চারটি বিল হলো উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল-২০১৫, বাংলাদেশ কয়েন (সংশোধন) বিল-২০১৫, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ) বিল-২০১৫ ও ট্রেডমার্ক (সংশোধন) বিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ