• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :

যশোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

গুলিবিদ্ধযশোর: যশোরে তরিকুল ইসলাম নয়ন নামে ছাত্রলীগের সাবেক এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তরিকুল সদর উপজেলার গহেরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং লেবুতলা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী।

তরিকুলের স্বজনরা জানান, সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন তরিকুল। রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশে অবস্থান করছিলেন। সে সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতে বিদ্ধ হয়। এ সময় তিনি চিৎকার দিলে বাড়ির মধ্যে থেকে লোকজন বেরিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, তরিকুলের ডান হাতে জখম হয়েছে। সম্ভবত হাতে গুলি লেগেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকাদার আককাছ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ