পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: জেলার পার্বতীপুরে ছাত্রাবাসের ভেতরে একটি গর্ত থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রিয়াদ ছাত্রাবাস থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত মোছা. বুলবুলি (১৫) উপজেলার আদর্শপাড়ার ফজর আলী দেওয়ানের মেয়ে।
নিহত কিশোরীর বাবা জানান, বুধবার দুপুর থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রাবাসটির ভেতরে একটি গর্তে লাশটি পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। পরে পার্বতীপুর ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে। বুলবুলি শারীরিক প্রতিবন্ধী ছিল।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম জানান, এটি নিছক দুর্ঘটনা। মেয়েটির বাবা কেয়ারটেকার হিসেবে ওই ছাত্রাবাসে সপরিবারে বসবাস করেন।