• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে খুলবে ফেসবুক : তারানা হালিম

তারানাপ্রযুক্তি ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরই ফেসবুক, ভাইবারসহ যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রযেছে তা খুলে দেয়া হবে।

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে গত বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিগগিরই ফেসবুক খুলে দেয়ার কথা জানালেও শুক্রবার সেখান থেকে কিছুটা সরে আসে।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই যথাসময়ে ফেসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কতদিন বন্ধ থাকবে তা স্পষ্ট করেনি মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইলফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদের চিহ্নিত করা সহজ হচ্ছে।

শিগগিরই ফেসবুক খুলে দেয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটি নিয়ে বসবো। আলোচনা করে তারপর ব্যবস্থা নেব। আমি আগেই বলেছি ফেসবুক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ