• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উন্নয়ণ করতে চায় একরাম

AKRAMসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ একরাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির মনোনীত প্রার্থী একরাম এবারে এ ওয়ার্ডের ভোটারের কাছে নতুন মুখ। সদালাপী ও বিনয়ী একরাম ইতিমধ্যে ভোটারের মন জয় করতে সক্ষম হয়েছে।

নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর জন্য কি করবেন এমন প্রশ্নের জবাবে একরাম সিসি নিউজকে জানান, ওয়ার্ডকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা, প্রতিটি সড়কে বাতির ব্যবস্থা করা, নালা-নর্দমা পরিস্কার রাখা ও তৈরি করা, চলাচলে অনুপযোগি সড়ক মেরামত করা হবে তার প্রধান কাজ। তিনি আরও বলেন, শিক্ষা জীবন থেকে আমি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। এ ওয়ার্ডের বিভিন্ন পেশাজীবি মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম এবং থাকবো সারা জীবন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলর হতে চাইলেই কাউন্সিলর হওয়া যায় না। ভোটারের মন জয় করতে হলে অবশ্যই ভালো গুণাগুন থাকতে হবে। ভোট আসলেই প্রার্থীরা ভালো মানুষ সেজে ভোটারদের বোকা বানায়। সেদিন এখন আর নেই। যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভূল করেনা ভোটাররা। কারণ ভোটারের হাতেই রয়েছে কাউন্সিলর নির্বাচিত করার মূল চাবিকাঠি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ