সিসি নিউজ : জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ নভেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার কেদারপুর গ্রামে।
জ্বালানি সচিবের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ শোক প্রকাশ করেছেন।