• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

দিনাজপুরে ডা. পিয়েরোকে হত্যা চেষ্টার প্রতিবাদে মৌন মিছিল

Mowna Michil Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে খ্রীষ্টান ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ও খ্রীষ্টান জনগোষ্ঠীর নিরাপত্তার দাবীতে উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে শহরে মৌন মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে খ্রীষ্টান সমাজের বিশাল একটি মৌন মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে ১৪ খ্রীষ্টান নেতৃবৃন্দে পক্ষে স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, কসবা ক্যাথলিক চার্চের ফাদার সিলাস কুজুর, পবিত্র ক্রুশ সংঘ’র ব্রাদার নির্মল গমেজ, ব্যাপ্টিস্ট চার্চ সংঘের রেভা. রেমন্ড রাজেন বৈরাগী, সেভের ডে এডভেনটিষ্ট চার্চের রেভা. রেসনিক বিশ্বাস, চার্চ অব নাজরীন’র রেভা. তাপস মন্ডল, সিষ্টারস অব চ্যারিটির সিষ্টার খ্রীষ্টিনা দেশাই, শান্তিরাণী সিষ্টারস’র সিষ্টার বীনা রোজারিও, বীর মুক্তিযোদ্ধা রবার্ট আরএন দাশ, বীর মুক্তিযোদ্ধা এন্টনি এনএন দাশ, যোগেন জুলিয়ান বেসরা, স্বপন রোজারিও, বিজয় তপ্ন, উজ্জ্বল এক্কা প্রমুখ।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের বিআরটিসি বাস ডিপোর সামনে রোমান ক্যাথলিক চার্চের ধর্মযাজক ও সেন্ট ভিনসেন্ট হাসপাতালের চিকিৎসক ফাদার ডা. পিয়েরো পারোলারীকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি প্রায় ৩০ বছর ধরে রাজশাহী ও দিনাজপুরে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। পেশায় চিকিৎসক হলেও তিনি একজন ধর্মযাজক।
প্রতিদিনের মত ঐ দিন বুধবার সকাল ৮টার দিকে বাইসাইকেলযোগে তিনি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দিনাজপুরের কসবায় অবস্থিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপুর এলাকায় বাস ডিপোর কাছে পৌঁছলে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ