• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরের রানীরবন্দরে দূর্বৃত্তদের হাতে চিকিৎসক গুলিবিদ্ধ

দিনাজপুর 1জামাল উদ্দিন, চিরিরবন্দর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বীরেন্দ্র নাথ রায় নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে গুলি করেছে দূর্বৃত্তরা।  সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটেছে। চিকিৎসক বীরেন্দ্র নাথের বাড়ী রানীরবন্দরের পাশ্ববর্তী রানীপুর এলাকার ইছামতি কলেজ মোড়ের নাপিত পাড়ায়।

সূত্র মতে, রানীরবন্দর সুইহারী বাজারের ওষুধ ব্যবসায়ী হোমিওপ্যাথিক চিকিৎসক বীরেন্দ্র নাথ রায় প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাই-সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। বাড়ীর সন্নিকটে দূর্বৃত্তরা ওই চিকিৎসককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত বীরেন্দ্র নাথকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত চিকিৎসকের স্ত্রী শোভা রানী সিসি নিউজকে জানান, রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বীরেন্দ্র এখন সুস্থ্য রয়েছেন এবং কথা বলছেন। তিনি জানিয়েছেন, বাড়ীর প্রায় ৬০ গজ দূরে বিপরীত দিক থেকে আসা পথচারীবেশে দূর্বৃত্তরা পেছন থেকে পিঠে গুলি করে পালিয়ে যায়। শোভা রানী বলেন, আমাদের এরকম কোন শত্রু নেই, যা আমাদের এমন ক্ষতি করতে পারে। একই কথা বলনেন প্রতিবেশী অনিল চন্দ্র, বিজয় কুমার অধিকারী ও সুবোধ চন্দ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ