• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় সাদুল্যাপুরে চেয়ারম্যান প্রার্থীর মৃতদেহ উদ্ধার

লাশগাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রবিউল উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ওয়াজেদ মুন্সির ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে এলাকায় ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন তিনি।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, সকালে হিঙ্গারপাড়া এলাকায় একটি ফাঁকা মাঠে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস লাগানো রবিউলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

তিনি আরো বলেন, রবিউলের হাত ও অণ্ড কোষে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রবিউল দীর্ঘদিন ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের নানা বাড়িতে বাসবাস করছিলেন। তিনি রামনাথপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এজন্য দোয়া ও সমর্থন চেয়ে এলাকায় ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ