• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শিগগিরই খুলে দেওয়া হবে ফেসবুক

66307_1সিসি নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় তথ্য প্রযুক্তির বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, দেশের ৭০শতাংশ তরুণ নতুন আইডিয়া নিয়ে আসে। দেশের পলিসি তৈরিতে তাদের অংশগ্রহণ দরকার।

বিতর্কের সব বিষয় হবে প্রযুক্তিনির্ভর। তরুণ বিতার্কিকদের বিতর্কের আইডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

তিনি জানান, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা হবে। এতে অংশ নেবে ১৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের চার শতাধিক বিতার্কিক। দুই মাসব্যাপী চলবে এই প্রতিযোগিতা। পুরো প্রতিযোগিতায় দেশের ৫ হাজার তরুণ সম্পৃক্ত হবে।

অনুষ্ঠানে বিতর্কের রূপরেখা তুলে ধরেন ক্যাম্পাস টু ক্যারিয়ার-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি অঞ্জুলি সরকার।

আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ